নগরকান্দা বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
২১-০৯-২০২৬ খ্রি. তারিখে নগরকান্দা উপজেলার ঝাউডাংগী গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কোনো প্রকার অনুমতি ব্যতীত বালু উত্তোলন করে জলাশয় ভরাট এবং জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে হানিফ ফকির, পিতা: সোরাপ ফকির, গ্রাম: স্বরুপ দিয়া, থানা: সালথা, জেলা: ফরিদপুর এবং আব্দুর রহিম খান, পিতা: সিদ্দিক খান- কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় দুইজনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার আদেশ প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা
করেন নগরকান্দা সহকারী কমিশনার (ভূমি)ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।