যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) পুলিশ জানায়, ইমরান হোসেনকে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঝিকরগাছা থানা পুলিশের সহায়তায় ঝিকরগাছা উপজেলার বাদে নাভারন এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়।আটক ইমরান হোসেন ঝিকরগাছা থানার বাদে নাভারন এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে। তিনি শার্শা থানার একটি মামলার এজাহারনামীয় ৬১ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক আসামিকে বৃহস্পতিবার যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।