খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দেওয়ানপাড়া জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমি ভবনের শুভ উদ্বোধন, সিএইচটি মিশনারী বুড্ডিস্ট মঙ্ক অ্যাসোসিয়েশন বাংলাদেশের ত্রি-বার্ষিক সম্মেলন এবং শুভ মধু পূর্ণিমা উদযাপন উপলক্ষে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দেওয়ানপাড়া জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএইচটি মিশনারী বুড্ডিস্ট মঙ্ক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও বাংলাদেশ পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি রাজগুরু ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের।
অনুষ্ঠানে বিদ্যালয়ের নবনির্মিত একাডেমি ভবনের উদ্বোধন করা হয়। পাশাপাশি সিএইচটি মিশনারী বুড্ডিস্ট মঙ্ক অ্যাসোসিয়েশন বাংলাদেশের ত্রি-বার্ষিক সম্মেলন ও শুভ মধু পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ চর্চা, ধর্মীয় সম্প্রীতি এবং সমাজের শান্তি ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ভিক্ষু সংঘের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।