নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের এক পুকুর পাড়ে পড়ে থাকা একটি লাশ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দলজিৎপুর এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তির নাম ওসমান গণি (৪৫)। তিনি একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
বিষয়টি ঢাকা পোস্ট কে নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে বের হন ওসমান গণি। এরপর কোথায় যান তিনি পরিবারের কেউ যানেন না। রাতে বাড়ীতে না ফেরায় আজ শনিবার ভোর থেকে অনেক খোঁজাখুঁজির করেন তার পরিবার। কিছু সময় পর স্থানীয় এক নারী একটি পরিত্যক্ত পুকুর পাড়ে নারিকেল গাছের নীচে তার লাশ পড়ে থাকতে দেখে মৃত ওই ব্যক্তির পরিবারকে খবর দেন। এ সময় লাশের পাশে একটি বস্তায় নারিকেল ভরা ছিল। স্থানীয়দের ধারণা, রাতে প্রথমে একটি নারিকেল গাছ থেকে নারিকেল পাড়ে ওসমান। পরে পাশের আর একটি গাছে উঠলে, পড়ে যেয়ে মারা যান তিনি।
নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়াও
মরদেহের পাশ থেকে বস্তায় নারিকেল ও গামছা দিয়ে তৈরি গাছে ওঠার ফাস উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’