মাদারীপুরে যাত্রীবাহী বাস নি-য়ন্ত্রণ হা-রি-য়ে গাছের সঙ্গে ধা-ক্কা লেগে আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসারের কর্ণপাড়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হা-রা-য় বাসের চালক। এ সময় বাসটি ডানদিকের গাছের সঙ্গে ধা-ক্কা লাগে। এতে আহত হয় অন্তত ১৫ যাত্রী। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ।
মাদারীপুরের কালকিনি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। কয়েকজন আহত হলেও সবাই ‘শঙ্কামুক্ত।