আমি তাকে খুব ভালোবাসি ,

মন বলে আমি, তাকেই ভালোবাসি।

প্রান বলে ভালোবেসে,গলায় পরেছি ফাঁসি।

মন বলে ভালোবাসি,চোখ বলে কাছে যাস না।

প্রান বলে সেতো হৃদয়ে আছে,তা বুঝি দেখিস না?

তাকে যে ভালোবাসি, সেও কি তোরা জানিস না?

মন বলে শুনি তার, বাঁশি রোজ রোজে।

কান বলে সে তো, উত্তাল সাগরে ভাসে।

প্রাণ বলে সেই সুর, অন্তরে বাজে।

মন বলে তার ঘ্রানে ডুব দিই,গিয়ে নদীর কূল।

নাক বলে সেই ঘ্রান,ঠিক নাকি ভুল!

প্রাণ বলে সেতো চেতনায়, সৌরভিত এক ফুল।

মন বলে তার স্বাধ,বড়ো মিঠা সিক্ত।

জিব্হা বলে না না,এতো মনে হয় বিষাক্ত।

প্রাণ বলে আহা আত্মা যে, তার সৃধা রসে সম্পৃক্ত।

মন বলে তারে জরিয়ে নিই, শরীরের স্প্ন।

ত্বক বলে ছিঁ ছিঁ, এ যে খুব- নগ্ন।

প্রাণ বলে মোড় ত্বক,তারই অনুভবে মগ্ন।

তাকে ভালোবাসি খুব বেশি।

মন বলে আরও ভালোবাসি।

প্রাণ বলে আমি তাকেই ভালোবাসি।

মন বলে তাকে যেন, যতনে রাখি।

চোখ বলে তাকে, রং- তুলিতে আঁকি।

প্রাণ বলে আবার সে, দিবে না তো ফাকি?

তবুও আমি তাকেই ভালোবাসি।

ভালোবাসি তাকে খুব ভালোবাসি।

কবি : পরিচিতি

কবি : আলেয়া মান্নান
পিতা মরহুম ইমাম হোসাইন
মাতা- মোসা. জুবাইদা খাতুন
জন্মস্থান নেত্রকোনা জেলা
কলমাকান্দা উপজেলা।