খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হরিধন মগপাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে বিরাজমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসাদ আব্দুল ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জিয়াউর রহমান জিয়া স্থানীয় পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি এলাকায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে স্থানীয়ভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।