মানিকগঞ্জের দৌলতপুরে নজরুল বর্ষ উপলক্ষে ‘নজরুলের সৃষ্টি কর্মের উপর’ এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রবীর বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঈনুল ইসলাম, থানা পুলিশের অফিসার ইনচার্জ স্বপ্ন কুমার সরকার,মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন,দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রী কলেজের প্রভাষক আমিরুল ইসলাম।
সেমিনারে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সঙ্গীত ও অনবদ্য সৃষ্টিকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও চিন্তাধারা আমাদের সমাজে অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়। তরুণ প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিকে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার ওপর জোর দেন অতিথিরা।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।