বাগেরহাটের ফকিরহাটে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

​গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকনুজ জামান।

​সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওজিউল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ এবং উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।

​রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম ও নেতা ইফতেখার আহম্মেদ পলাশ। এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ তৈয়েবুর রহমান, সেক্রেটারি আবুল আলা মাসুম ও রাজনৈতিক সেক্রেটারি মাওলানা মোফাজ্জেল হায়দার এবং ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলীসহ কমিটির অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।