“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্ত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস। এসময় উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বীর মুক্তিযেদ্ধা মোড়ল নুর মোহম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনসহ বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।