গাজীপুরে পারিবারিক কলহে যুবকের গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী পলাতক। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে মাগুরার যুবক।
গাজীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় এক যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আহত যুবকের নাম আবেদ হাসান জয় (২৪)। তিনি মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের হারুন মোল্লার ছেলে। কর্মসূত্রে তিনি গাজীপুরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রাতে পারিবারিক কলহের জেরে আবেদ হাসান জয় ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করে গুরুতর জখম করেন বলে অভিযোগ। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আবেদ হাসান জয়কে পরে আইসিইউতে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ঘটনার পর অভিযুক্ত স্ত্রী পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।
পরিচয়:
আবেদ হাসান জয় (২৪)
পিতা: হারুন মোল্লা
গ্রাম: আজমপুর নতুনপাড়া
ইউনিয়ন: জগদল
উপজেলা: মাগুরা সদর
জেলা: মাগুরা