ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ২১৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

আটক যুবকের নাম মো. জাহাঙ্গীর (৩২)। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে চোষপাড়া বিওপির আওতাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েক সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন অবস্থায় জাহাঙ্গীরকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ২১৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি করেছে বিজিবি। উদ্ধার করা ট্যাবলেটগুলো জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

তবে এ বিষয়ে আটক ব্যক্তির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।