নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের তালতলা এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রহলাদ খান (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ছায়মানার চর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী নারী ১ লা অক্টোবর সদর থানায় মামলা করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর বিশেষ কাজে আসামির সঙ্গে নড়াইলে আসেন ভুক্তভোগী। ফেরার পথে তালতলা এলাকায় পৌঁছালে প্রহলাদ তার অসুস্থ আত্মীয় গোলাম মোস্তফাকে দেখতে যাওয়ার অনুরোধ করেন। পরে তার সঙ্গে গোলাম মোস্তফার বাড়িতে গেলে একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া ঘটনার পর কাউকে বিষয়টি জানালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ আছে। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী নারী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সদর থানার ওসি মোঃ রাশেল সরোয়ার মামলার সত্যতা নিশ্চিত করে জানান মামলা নম্বর ০৩।