নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাখাওয়াত হোসেন রিপনের বিরুদ্ধে পরিষদের সামনের সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। এছাড়া ভবনের নির্মাণসামগ্রী ইউনিয়ন পরিষদ মাঠে রেখে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করারও অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র ও এলাকাবাসীর অভিযোগ থেকে জানা যায়, ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মালিকানাধীন সরকারি খাস জায়গা জবরদখল করে বহুতল ভবন নির্মাণ কাজ চালাচ্ছেন বর্তমান ইউপি চেয়ারম্যান। নিয়ম-নীতির তোয়াক্কা না করে উক্ত ভবন নির্মাণের প্রয়োজনীয় রড, সিমেন্ট, বালু ও অন্যান্য মালামাল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত মাঠে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। ফলে পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও স্থানীয়া দুর্ভোগের শিকার হচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জায়গা জবর দখলের সঠিক তথ্য উদঘাটনের জন্য ৫নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখায়েত হোসেন রিপনের মুটো ফোনে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেন নাই।
সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদ সংলগ্নে কৃষি সম্প্রসারণ কেন্দ্রর কিছু জায়গা স্থানীয ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফায়েত হোসেন রিপনের মাধ্যমে দখল হচ্ছে বলে তার কাছে অভিযোগ এসেছে। তিনি এখনো দখলদারিত্ব বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেননি বলে জানিয়েছেন। কৃষি সম্প্রসারণের অধঃদপ্তরের জায়গা দখল মুক্ত করার বিষয়ে কৃষি কর্মকর্তা রেজাউল করিম গত কয়েকদিন যাবত সরজমিনে গিয়ে বিষয়টি তদন্ত না করে গড়িমসি করে সময় কাটিয়ে দিচ্ছেন।
ইউনিয়ন পরিষদের মাঠে মালামাল রাখার বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান দাবি করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাকে পরিষদের মাঠে এসব সামগ্রী রাখার অনুমতি দিয়েছেন।
তবে সরকারি সম্পত্তি দখল এবং পরিষদের সাধারণ মাঠ ব্যবহারে এভাবে নিয়ম লঙ্ঘনের ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্তপূর্বক সরকারি জায়গা উদ্ধার করে পরিষদের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।