ময়মনসিংহ গৌরীপুর মধ্যরাতে পুড়েগেল ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী ঝলমলে সিনেমা হল। আগুনে সিনেমা হল ভবনে থাকা একটি ফার্ণিচার কারখানা ও গ্যাস সিলিন্ডারের গুডাউনের পাশাপাশি সামনের ড্রাইভার শ্রমিক ইউনিয়নের কার্যালয়ও পুরে গেছে।
আগুন নিয়ন্ত্রন আনতে ৩ টি ফায়ার ষ্টেশনে ৫ টি ইউনিট প্রায় ৩ ঘন্টা কাজ করতে হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টারদিকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন চড়িয়ে পরে সমস্ত ভবনে, খবর পেয়ে ১ম এ গৌরীপুর ফায়ার সার্ভিস এর ২ টি ইউনিট।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার সার্ভিস এর একটি ইউনিট তাদের সাথে যোগ দেয়, প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
তবে বুধবার সকালে ফার্নিচার কারখানায় আবারও আগুন জ্বলতে দেখা যায়। পরে গৌরীপুর ফায়ার সার্বিসের সদস্যরা আবার গিয়ে তা নিয়ন্ত্রন করে।
গৌরীপুর ফায়ার সার্বিসের ইনচার্জ মো: খবিরুল আলম জানান, অগ্নিকান্ডের কারণ তৎক্ষনাৎ জানা যায়নী, তবে প্রাথমিক ভাবে ধারণা করা হয় গ্যাস সিলিন্ডার থেকেই আগুন চড়িয়ে পরে।
স্থানীয় সূত্রে জানাগেছে ব্রিটিশ আমলে নাট্যশালা হিসেবে ঐতিহ্যবাহী ভবনটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে এটি ঝলমল সিনেমা হল হিসেবে পরিচিতি পায়।
দীর্ঘদিন ধরে হল কার্যক্রম বন্ধ থাকলেও বর্তমানে ভবনটি একটি ফার্ণিচার কারখানা বা গ্যাস সিলিন্ডার গুডাউন হিসেবে পরিচিত হচ্চিলো।
গৌরীপুর সহকারী কমিশনার ভূমি এ বি এম কাউসার জামান বলেন, ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলটি রাষ্ট্রীয় সম্পত্তি। সিনেমা হল পরিচালনার জন্য সরকার এটি লিজ দিয়েছিলো।
বর্তমানে কারা এবং কী অবস্তায় ভবনটি ব্যবহার করছেন তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমান যাচাই পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ প্রেরক,
মোঃ হাসিবুর রহমান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি