বরিশালের আগৈলঝাড়ায় ‘আগৈলঝাড়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমির হলরুমে এই পরিচিতি সভার আয়োজন করা হয়।
সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বসির আহম্মেদ পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার ও আবুল হোসেন মোল্লা, গৈলা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব বদিউজ্জামান সরল, যুগ্ন আহবায়ক সেন্টু মোল্লা এবং বরিশাল জেলা তাতীদলের সদস্য সচিব মোহাম্মদ আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামিমুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাছেল, এবং বিভিন্ন স্কুলের শিক্ষক সমিতির শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে আগৈলঝাড়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ব্যবস্থাপনা কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন— চেয়ারম্যান পদে ফারহানা আক্তার, ভাইস-চেয়ারম্যান পদে আব্দুর রহমান মিঞা, সেক্রেটারি পদে অনিমেশ চন্দ্র হালদার, ট্রেজারার পদে সুশান্ত কুমার অধিকারী, এবং ডিরেক্টর পদে জেসমিন আক্তার ও বনলতা কর।
পরিচিতি সভায় বক্তারা নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন জানান এবং শিক্ষক-কর্মচারীদের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।