গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং দলের অত্যন্ত নিবেদিতপ্রাণ নেতা মাহবুব আলী খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
​১০ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, গুণগ্রাহী ও অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
​দলীয় সূত্রে জানা যায়, মাহবুব আলী খান দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন। এর আগে তিনি সফলতার সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের পরীক্ষিত ও নিবেদিত প্রাণ কর্মী এবং দলীয় নেতাকর্মীদের কাছে একজন অত্যন্ত গ্রহণযোগ্য ও ভালো মানুষ হিসেবে পরিচিত। তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা রাজনৈতিক অঙ্গনে ও দলীয় নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​নেতাকর্মীদের শোক প্রকাশ:
তার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।