“মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ গড়ি” এই স্লোগানকে সামনে তুলে ধরে মাদক মুক্ত বাগেরহাটের ফকিরহাট গড়ার দৃঢ প্রত্যায়ে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে আদর্শ বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো: মশিউর রহমান খান। এতে সভাপতিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী খান ও মেহেদী আল নোমান, বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ মোড়ল কামরুল জামান, উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারী আবুল আলা মাসুম, সহকারী অধ্যাপক মো: মোফাজ্জেল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি কাজী ইয়াছিন, এস,আই কাজী শহিন রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।