বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও যোগ্যতা মূল্যায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়।
পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন ও সাক্ষাৎকার গ্রহণ করেন গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম; কুড়িগ্রামের রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রাসেল কবির এবং গাইবান্ধা পুলিশ লাইন্সের আরআই জনাব মোঃ আমিরুল ইসলাম।
বাংলাদেশ পুলিশের চলমান বহুমাত্রিক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পুলিশ সদস্যদের পেশাগত যোগ্যতা, শৃঙ্খলা ও দক্ষতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি দক্ষ, পেশাদার, আধুনিক ও জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করার লক্ষ্যেও এ উদ্যোগ তাৎপর্যপূর্ণ।