জেএসপিএস- ইউজিসি বাই লেটারাল রিসার্চ প্রোগ্রাম এর আওতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেএসপিএস প্রজেক্ট এর সদস্য ও উক্ত প্রকল্পের গবেষক পবিপ্রবি এর উপ-উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং পবিপ্রবি এর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক জেএসপিএস প্রকল্পের সদস্য ও গবেষক ড. হাচিব মোহাম্মদ তুষার জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। গবেষকবৃন্দকে গিফু বিশ্ববিদ্যালয়ের এডভান্স স্টাডি ইন্সটিটিউট এর ভেটেরিনারি টিচিং হসপিটালসহ বিভিন্ন গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন উক্ত ইনস্টিটিউটের এর প্রধান ও গিফু বিশ্ববিদ্যালয় এর সহযোগী অধ্যাপক ড. মাসাকি তাকাছু।

ড. মাসাকি তাকাছু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে এম ও ইউ(MoU) ও রিসার্চ কোলাবরেশন এ আগ্রহ প্রকাশ করেন এবং পবিপ্রবি এর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের উক্ত ইনস্টিটিউটে ইন্টার্নশিপ এর সুযোগ প্রদানের আশ্বাস ব্যক্ত করেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে গবেষকবৃন্দ ড. মাসাকি তাকাছু কে পবিপ্রবি পরিদর্শনের আহ্বান জানান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চশিক্ষা সংক্রান্ত কাজে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করায় উক্ত অধ্যাপককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ড. রাহাত মাহমুদ
পরিচালক
জনসংযোগ ও প্রকাশনা বিভাগ
পবিপ্রবি।