সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ফ্যামিলি কার্ডের জন্য উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা সমাজ সেবা অফিসারের হল রুমে মধ্যনগর উপজেলার ৪ টি ইউনিয়নে পর্যায়ক্রমে তথ্য সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিক আহমেদ, উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক আবুল বাশার তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, সোহেল আহমদ, ইউনিয়ন সমাজ কর্মী,সুজানুর রহমান ইউনিয়ন সমাজ কর্মী মাহমুদুল হাসান ইউনিয়ন সমাজ কর্মীসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, তথ্য সংগ্রহকারী কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা যায় মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়নের জন্য ৩০ জন তথ্য সংগ্রহকারী ও ৩জন সুপার ভাইজারের দায়িত্ব পালন করবেন। সার্বিক তত্ত্বাবধানে উপজেলার নির্বাহী অফিসার ও সমাজসেবা অফিসারসহ কমিটির সদস্যরা তাকবেন।
সংশ্লিষ্টরা জানান, তথ্য সংগ্রহকারীরা স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখার পাশাপাশি কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত তথ্য সংগ্রহ করবেন। স্থানীয় বাসিন্দারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।