বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনে প্রধান অতিথি হিসেবে এ সফ্টওয়ারের উদ্বোধন করেন ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, আইসিটি পরিচালক ড. মো: শামসুজ্জামান সবুজ, বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক ( BdREN ) এর প্রধান নির্বাহী মোহাম্মদ তাওরিতসহ ডিন, বিভিন্ন বিভাগ এবং শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, পবিপ্রবির গুরুত্বপূর্ণ শাখা ও দফতরকে পর্যায়ক্রমে অটোমেশন সফ্টওয়ারের আওতায় আনা হবে। এর অংশ হিসেবে হিসাব শাখায় উদ্বোধন করা হলো অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম স্যালারি বিলিং সফ্টওয়ার। এর ফলে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের মাসিক বেতন ও অন্যান্য ভাতাদি প্রতিমাসে স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবেন এবং ই-মেইলের মাধ্যমে সবার কাছে চলে যাবে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে পবিপ্রবির পরীক্ষা শাখা, শিক্ষা শাখা, কেন্দ্রীয় লাইব্রেরি, ট্রান্সপোর্ট শাখা এবং সংস্থাপন শাখা ও শিক্ষার্থী সম্পর্কিত সকল কাজে অটোমেশন সফ্টওয়ার চালু করা হবে।

ড. রাহাত মাহমুদ
পরিচালক
জনসংযোগ ও প্রকাশনা বিভাগ
পবিপ্রবি।