প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার কৈমারী ইউনিয়নের ১নং ওয়ার্ড বড়ঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
এ সময় উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল সিদ্দিক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।