নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের (বর্তমানে ১০নং ইয়ারপুর ইউনিয়ন) ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ ইং সকাল ১১টায় ইয়ারপুর ইউনিয়নের হাফেজা খাতুন ইসলামিয়া মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইরফানুল হক চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস এবং ১০ নং ইয়ারপুর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক।
সভাপতিত্ব করেন কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাহার,
উক্ত অনুষ্ঠানে ৬ নং কাবিলপুর ইউনিয়ন ও নবগঠিত ১০ নং ইয়ারপুর ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ।
প্রধান অতিথি জয়নুল আবেদীন ফারুক বলেন,
বিএনপি’র সরকার দেশের সর্বস্তরের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ, কৃষক কার্ড,ফ্যামিলি কার্ডের কর্মকর্তারা প্রতিটি ঘরে গিয়ে সরজমিনে সকল কাগজপত্র তদন্ত করে যাচাই-বাছাই করে সঠিক ও স্বচ্ছতার সহিত কাজ করবেন। আপনাদের অবহেলার কারণে যেন যেন অহসহায় পরিবার ফ্যামিলি কার্ড থেকে বঞ্চিত না হয়।