কৃষকদের উন্নত সেবা প্রদান, গ্রাহকসন্তুষ্টি বৃদ্ধি এবং কৃষিযন্ত্রের সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় দিনব্যাপী ‘সোনালিকা সার্ভিস ডে’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সার্ভিস ক্যাম্পে প্রায় ৫০০ জন গ্রাহক অংশগ্রহণ করেন। পাশাপাশি ১১০টি ট্রাক্টরের ফ্রী সার্ভিস প্রদান করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে গ্রাহকদের জন্য ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা (হেলথ চেকআপ), ট্রাক্টরের বিনামূল্যে সার্ভিস, স্পেয়ার পার্টসের ওপর ১০ শতাংশ ছাড় এবং নতুন ট্রাক্টর কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়। এ ছাড়া গ্রাহকদের বিনোদনের জন্য খেলাধুলা ও লটারির আয়োজন করা হয়। এসব কার্যক্রমে গ্রাহকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয় এবং পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের বিজনেস ম্যানেজার ইয়াসির ইবনে আসাব। এ সময় উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট পাটের ডিজিএম মাহমুদুর রশিদ,রাজশাহী রিজোনের রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মেহেদী হাসান, নওগাঁ এরিয়া ম্যানেজার পীযূষ কুমার রায।