নড়াইল সদরে নবনিযুক্ত সার ডিলার মোঃ রাফিউল খানকে জড়িয়ে সাম্প্রতিক অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি নিজে ও স্থানীয় বিএনপি নেতারা।
রবিবার সকাল ১০টায় আফরা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে রাফিউল খান অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার সুনাম নষ্ট করতে উঠে পড়ে লেগেছে।
তিনি বলেন, আমার পরিবার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত। বাবা দুঃসময়ে ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। অথচ আমাকে ইচ্ছাকৃতভাবে কখনো আওয়ামী লীগ, কখনো জামায়াত বলে প্রচার করা হচ্ছে। এটি সম্পূর্ণ বানোয়াট।
আমি কোনো প্রকার ঘুষ বা তদবির ছাড়াই নিয়ম মেনে ডিলারশিপ পেয়েছি। আমার একটাই লক্ষ্য কৃষকের হাতে ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া। যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব,যোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন শেখহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সর্দার অলিয়ার রহমান। তিনি বলেন, রাফিউল আমাদের দলের পরীক্ষিত পরিবারের ছেলে। তার ডিলার হওয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এটি হিংসাত্মক রাজনীতি।
আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান গাজী সেলিম রেজা মাসুম ও শেখহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আফরা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।
নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ধরনের অপপ্রচার বিএনপির ঐক্য নষ্ট করার চেষ্টা।