বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে এনসিসি ব্যাংক পিএলসির অর্থায়নে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর ২০২৬) বেলা ১২টায় বাগবাড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য জনাব মোরশেদ মিলটন।

এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান জনাব মোঃ নূরুন নেওয়াজ সেলিম, এমডি সামসুল আরেফিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার রোকন তালুকদার, কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল হাসান, মডেল থানার ওসি রাকিব হোসেন,

কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমটির অর্থায়নে রয়েছে এনসিসি ব্যাংক পিএলসি এবং সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন, বগুড়া।

কৃষকদের কৃষিকাজে সহায়তা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।