ধর্ম যার যার, উৎসব সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের ২৭টি দুর্গা মন্দিরে আর্থিক সহায়তা ও পূজার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার(১৯ অক্টোবর) দিনব্যাপী মোঃ রবিউল ইসলাম রবি বিশ্বাসের পক্ষ থেকে এই সহায়তা বিতরণ করা হয়। তার নিজস্ব অর্থায়নে ইউনিয়নের প্রতিটি মন্দির কমিটির হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে সুন্দরভাবে উদযাপিত হয়, সে জন্য বিশ্বাস রবিউল ইসলামের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি বিশ্বাস করেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে সব ধর্মের মানুষের পাশে থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কলোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আবু-বক্কার বিশ্বাস, ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক মিহির বিশ্বাস, সদস্য সচিব প্রণব সান্যাল,বিএনপি নেতা মীর বিশ্বাস,বিশ্বাস রবিউল ইসলামের বড় ভাইয়ের ছেলে তুষার বিশ্বাস, তুফান বিশ্বাস সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার অনেক সাধারণ মানুষ।
উপস্থিত সকলে রবি বিশ্বাসের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।