শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শাড়ি ও ধুতি উপহার বিতরণ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকালে দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার যাওয়াদুল করিম নয়ন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। প্রতিটি ধর্মীয় উৎসবে বিএনপি জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।