কক্সবাজার সফররত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) কক্সবাজারের হিলটপ সার্কিট হাউসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান এবং জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।