সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিসিএএ) এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের মধ্যে সাধারণ থেকে আশঙ্কাজনক অবস্থায় থাকা সবাইকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে একই দিনে সৌদি আরামকোর সায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত করার সময় আরও দুইজন নিহত হয়েছেন।

হুতি বাহিনী ও সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর থেকেই সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। গত অক্টোবরেও একই বিমানবন্দরে পৃথক এক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়।

পরিস্থিতির অবনতি হওয়ায় সৌদি আরবে নিযুক্ত মার্কিন কূটনীতিক ও তাদের স্বজনদের দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি সম্ভাব্য আরও হুতি হামলার আশঙ্কায় রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

সূত্র: আল জাজিরা