মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে যমুনা নদী ও বিভিন্ন মাছঘাটে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।

অভিযানে পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান চলাকালে মা ইলিশ ধরার অপরাধে ১ জন জেলেকে আটক করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তাকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ২,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় ১৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জব্দকৃত ১৬ কেজি ইলিশ মাছ মাদ্রাসা আসমা বিনতে আবু বকর (রাঃ) ও খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

প্রশাসন জানায়, মা ইলিশের নিরাপদ প্রজনন ও মৎস্য সম্পদের টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।