নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়েছে প্রশাসন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে এ অভিযান চলে। সার্বিকভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।
অভিযান সূত্রে জানা যায়, এদিন যমুনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
পরে যমুনা পাড়েই জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী এবং অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
প্রশাসন জানায়, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলমান থাকবে। মৎস্যসম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।