বাংলাদেশে খাদ্য ও গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহারের জন্য আরও উন্নত মানের গম ও অন্যান্য শস্য সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
রোববার (২৫ অক্টোবর) খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ একটি আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের দুই লাখ টনেরও বেশি উন্নত মানের গম ও অন্যান্য শস্য ইতোমধ্যে বাংলাদেশের মানুষের খাদ্য ও গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তিনি বলেন, এসব খাদ্যশস্য দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি খাদ্য ও পশুখাদ্যের খরচ কমাতেও ভূমিকা রাখছে।
ব্রেন্ট ক্রিস্টেনসেন আরও বলেন, খাদ্যশস্য সরবরাহের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কও আরও শক্তিশালী হচ্ছে।