অবিলম্বে নবম পে স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামছেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকরা। আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করবেন।

বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের আয়োজনে সারা দেশ থেকে শিক্ষক কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেবেন।
শিক্ষকদের অন্য দাবির মধ্যে রয়েছে- অবিলম্বে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষকদের বদলির আদেশ জারি এবং আগামী ঈদুল ফিতর থেকে শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদান।

মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আবেদনগ্রহণের দেড় মাস হতে চললেও এখনো এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশিত হয়নি। এর ফলে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরিরত শিক্ষকরা অমানবিক জীবনযাপন করছেন।

অবিলম্বে শিক্ষকদের বদলির ফল প্রকাশ করতে হবে।