নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোটসহ মোঃ আব্দুল জব্বার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানকারী দল জানতে পারে, নওগাঁ সদর থানাধীন চকবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় রুহুল আমিনের ভাড়াটিয়া জাল নোট বাজারজাত করার উদ্দেশ্যে অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে ওই ভাড়াবাসা থেকে মোঃ আব্দুল জব্বারকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে উপস্থিত লোকজনের সামনে ১ হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল জব্বার আলেক শিকদারের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।