জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ৭০’টি বাইসাইকেল, ২’শজন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেশের শীর্ষস্থানীয় একটি স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা কারামা সলিডারিটি বেলজিয়াম সরকারের অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হাসান, জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছালেহা খাতুন, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আইনুল হক। জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, সংস্থার পরিচালক মোহাম্মদ আলী, সহকারি পরিচালক ইশরাক মির্জা সোহেল, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী শিউলী আক্তার ও মহিলা নেত্রী শিরিন আক্তার সহ অনেকেই।

গ্রামাঞ্চলে নারী শিক্ষার প্রসার ঘটাতে বাইসাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেক ছাত্রী দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে স্কুলে যাওয়া আসার কষ্টে পড়ালেখা ছেড়ে দেয়। বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার কমবে। অপরদিকে এসব উপকরণ পেয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী বৃদ্ধি পাবে।