মানিকগঞ্জের দৌলতপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে ড্রেজার ও পাইপ বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (২৮ অক্টোবর) উপজেলার আবুডাঙ্গা ও শ্যামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়। তবে অভিযানকালে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।