“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে জাতীয় যুব দিবস–২০২৬ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপকারভোগী যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় অতিথিবৃন্দ ও যুবসমাজের অংশগ্রহণে উপজেলা চত্বরে একটি চারা গাছ রোপণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে যুবকদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।