ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনওসমবায় অধিদপ্তরের উপলক্ষে ৫৫তম জাতীয় সমবায় দিবস ৮ই নভেম্বর সকাল১০.০০ঘটিকা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমবায় দিবসের এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— ‘সমবায়ে গড়ব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’।
উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করে।এতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।
বক্তারা আরো বলেন, উপজেলা ৩২ টি সমবায় সমিতি কার্যকাল করলেও বেশিরভাগ সমবায় সমিতি সুদিব্যবসার অন্তরালে ব্ল্যাংক চেক নিয়ে ইচ্ছামতো টাকার অংক বসিয়ে বিজ্ঞ আদালতে হয়রানী করছে।
বক্তারা আয়বর্ধনও বিভিন্ন বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বক্তব্য দেন ওয়াসেল মাস্টার, চর হাজিগঞ্জ বণিক সমবায় সমিতির সভাপতি কবিরুল আলম, পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সভাপতি নজরুল শিকদার, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা। সাংবাদিক মেজবাউদ্দিন। উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর। বিএনপি নেতা মনজুরুল হক মৃধা। সাবেক উপজেলা বিএনপির সভাপতি সভাপতি শাজাহান সিকদার। উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা।উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম।এছাড়াও আরো উপস্থিত ছিলেন চরভদ্রাসন হাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আলমগীর মোল্লা। সাবেক উপজেলা চেয়ারম্যানএজিএম বাদল আমিন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চর হাজীগঞ্জ সমবায় সমিতির সভাপতি কবিরুল আলম সহ বিভিন্ন সমিতির সভাপতি ক্রেস্ট প্রদান করেন।