বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় সোনাখালী নিয়তির মাঠ সংলগ্ন চৌধুরি ভবনে রবিবার (৮ নভেম্বর) দুপুর ১টায় হানিফ এন্টারপ্রাইজ এর উদ্যোগে বার্ষিক হালখাতা ও প্রিতিভোজ অনুষ্ঠিত হয়েছে। মেসার্স হানিফ এন্টারপ্রাইজ এর প্রোপাইট মোঃ হানিফ সরদার এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আকিজ সিমেন্টের এরিয়া ম্যানেজার সুব্রত কুমার বসু।
বিশেষ অতিথি হিসাবে ইঞ্জিনিয়ার
সাগর দাস, সিনিয়র টেরিটরি সেলস অফিসার
মোঃ সোলায়মান মৃধা, টেরিটরি অফিসার
বিপুল গোলদার, সেলস অফিসার
শামিম রেজা, সেলস অফিসার
ওমর ফারুক,
ফকিরহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী, সাংবাদিক মোঃ সাগর মল্লিক, শেখ মাসুম বিল্লাহ, মোঃ আজিজুল গাজী,
হানিফ এন্টারপ্রাইজ এর ম্যানেজার শান্ত ও হামিদুল উপস্থিত ছিলেন। সভা শেষে বিশেষ কৃতৃত্ব স্বরূপ আকিজ সিমেন্টের পক্ষ থেকে গোডাউন মোড়, ফকিরহাটের মেসার্স সালমান এন্টারপ্রাইজ কে প্রথম, মানসা বাজারের মেসার্স আলভী এন্টারপ্রাইজ কে দ্বীতীয়, টাউন নওয়াপাড়া মেসার্স সোয়েব এন্টারপ্রাইজ কে তৃতীয়, যাত্রাপুর বাজারের মেসার্স ইভা এন্টারপ্রাইজ কে চতুর্থ, যাত্রাপুর বাজারের মেসার্স শহিদুল এন্টারপ্রাইজ কে পঞ্চম এবং বাহিরদিয়া বাজারের মেসার্স রাজিব এন্টারপ্রাইজ কে ষষ্ট পুরস্কার প্রদান করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন আকিজ সিমেন্ট পরিবেশকগন ও সূধি সমাজের অনান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।