কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এতে একতলা টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে গেছে।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা বাড়িটিতে আগুন দেখতে পেয়ে খবর দেন।
পুড়ে গেছে বাড়ির পাঁচটি কক্ষ
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পরিকল্পিত হামলার অভিযোগ এনসিপির
এনসিপি নেতাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা চালিয়ে পেট্রোল বোমা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন।
এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।