রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেফতার এস এম আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট ৭টি মামলা রয়েছে।
এস এম আতাউল হক দোলন,সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গোমান্তলী গ্রামের ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হক এর ছেলে।