বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে (কেবি কলেজ) জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে কেবি কলেজ প্রাঙ্গনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০৯ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড মো আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. জেড. এম. রেজাউল করিম খান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো এনামুল হক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক রিজিয়া সুলতানা এবং কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক ড. জিয়াউল হক। এচাড়া কলেজের শিক্ষকবৃন্দ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. জেড. এম. রেজাউল করিম খান বলেন, আজ যারা কৃতি শিক্ষার্থী এবং এই ভালো ফলাফলের পেছনের কারিগর কলেজের অধ্যক্ষ, শিক্ষকসহ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই কলেজের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এবং ৪৪ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, এটি নিঃসন্দেহে দারুন অর্জন। এই প্রতিষ্ঠানের ভালোর জন্য যা সহযোগিতা প্রয়োজন বোর্ডের পক্ষ থেকে তা করা হবে। পরিশ্রম ছাড়া কোন কিছু অর্জন করার কোন শর্টকাট পথ নেই। আগামী দিনে নিজেকে যোগ্য করে গড়ে তোলা, ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে প্রয়োজনীয় যোগ্যতা নিজেদের পর্যন্ত করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাএমন এক অস্ত্র, যার মাধ্যমে পৃথিবীকে বদলে দিতে পারবে। নিজেকে গড়ে তোলার এখনই সময়। প্রধানমন্ত্রী তোমাদের নিয়ে ভাবেন, প্রতি মিটিংয়ে তোমাদের শিক্ষার মানোন্নয়ন নিয়ে কথা বলেন।

কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড মো আতাউর রহমান বলেন, কেবি কলেজের ফলাফল কোন জাদুকরি ছোঁয়ায় আসেনি। আমরা বিশ্বাস করি, কবেল গতানুগতিক পড়াশোনা নয়। কোয়ালিটি এডুকেশন নিশ্চত করেই ভালো ফলাফল অর্জন করতে হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রম, আধুনিক ল্যাব, লাইব্রেরির ব্যবহার, নিয়মিত ক্লাসে উপস্থিত, বিশেষ অনুশীলন, অভিভাবকদের সমর্থন, গভর্নিং বডির সার্বক্ষণিক দিক নির্দেশনায় কেবি কলেজের এই সাফলতা।

তিনি আরও বলেন, এই অর্জন আমাদের জন্য একটা প্রমাণ এজিং ভবিষ্যতের আরও ভালো কিছু করার প্রতিশ্রুতি। কঠোর অধ্যবসায়, শিক্ষকদের দিক নির্দেশনা মেনে চললে অবশ্যই সফলতা আসবে। জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য স্মার্ট, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা।