আন্তর্জাতিক ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে ময়মনসিংহে চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন ৩৬ নম্বর ওয়ার্ডের সেনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ মাহবুবুল হক-এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) যুবরাজ দাস ও তার সঙ্গীয় অফিসার-ফোর্স।
অভিযানে সেনবাড়ি এলাকায় জনৈক নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ৬ষ্ঠ তলার পশ্চিম পাশের কক্ষ থেকে আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
*গ্রেপ্তারকৃতরা হলেন:*
*১.* মো. মনির হোসেন (২৩), পিতা- মো. আব্দুর রহিম, মাতা- মোছা. মনোয়ারা বেগম, সাং- উত্তর লক্ষ্মীন্দর, থানা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইল।
*২.* মো. মাসুদ আল মামুন (২৫), পিতা- মো. লুৎফর রহমান, মাতা- মোছা. খাদিজা বেগম, সাং- চরকালেখান, থানা- মুলাদী, জেলা- বরিশাল।
*৩.* মো. তানভীর আহমেদ (২৫), পিতা- মো. রফিজ উদ্দিন, মাতা- মোছা. শাহনাজ পারভীন, সাং- বালুকাপাড়া, থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ।
*৪.* মো. জিন্নুর রহমান জনি (৩৭), পিতা- মো. জাকির হোসেন, মাতা- মোছা. তোসনা বেগম।
*৫.* মো. মজনু (২৬), পিতা- মো. রশিদ মিয়া, মাতা- মোছা. মমতাজ বেগম। ৪ ও ৫ নম্বর আসামির ঠিকানা- সাং- লক্ষ্মীন্দর, থানা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইল।
*৬.* মো. নাঈম মন্ডল (২৪), পিতা- নীলু মন্ডল, মাতা- খাদিজা খাতুন, সাং- বাদিহাটি, থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ।
*৭.* মো. রাকিব (২০), পিতা- মো. খলিলুর রহমান, মাতা- মোছা. নুরজাহান, সাং- শ্রীপুর, থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত ছিল।
উদ্ধারকৃত মোবাইল ফোন ও ল্যাপটপ পরীক্ষা-নিরীক্ষাসহ প্রতারণাকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের অভিযান চলমান রয়েছে।
জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে জেলা পুলিশ বলেছে, অনলাইন ডেটিং সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পাশাপাশি অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। সাইবার প্রতারণা বা হয়রানির শিকার হলে দ্রুত নিকটস্থ থানা বা পুলিশের সহযোগিতা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
অনলাইন প্রতারণা বা হয়রানির শিকার হলে দ্রুত নিকটস্থ থানা বা পুলিশের সহযোগিতা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ময়মনসিংহ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।