গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ডাকবাংলো রোডে আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৯ নভেম্বর) মুকসুদপুর পৌরসভার ডাকবাংলো রোডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদ জানিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে মুকসুদপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে জনসাধারণের স্বাভাবিক চলাচল ও জনজীবন স্বাভাবিক রাখার দাবি জানান।