নওগাঁর ধামইরহাটে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিভিডব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগীদের উন্নয়ন প্যাকেজ সেবা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Training of Trainers-TOT) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে নওগাঁ মানবিক উন্নয়ন সংস্থা, ধামইরহাট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোদকার মাহমুদা।
অনুষ্ঠানে ভিভিডব্লিউবি কর্মসূচির জুলাই ২০২৫ থেকে জুন ২০২৭ চক্রের উপকারভোগীদের উন্নয়ন প্যাকেজ সেবা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি, প্রশিক্ষক ও অংশীজনদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, উপকারভোগীদের সক্ষমতা উন্নয়ন এবং কর্মসূচির কার্যকর বাস্তবায়নে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন।