নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আগামী “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ ২৯ জুলাই (বুধবার) দুপুর ১২:০০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে (হলরুম) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শফিকুল ইসলাম।
​সভায় প্রধান উদ্দেশ্য ছিল ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরে উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও শৃঙ্খলভাবে দিবসটি পালনের রূপরেখা তৈরি করা।
​উক্ত প্রস্তুতিমূলক সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিতম ছিলেন।
​সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দিবসটি সফলভাবে উদযাপনের জন্য নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং বিস্তারিত কর্মসূচি বাস্তবায়নে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন