নওগাঁ সদর মডেল থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় চোলাই মদসহ মো. হাফিজুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় জনগণের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর মডেল থানাধীন দুবলহাটি ইউনিয়নের যমুনী (দপ্তরীপাড়া) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় স্থানীয় জনগণের সহযোগিতায় মো. হাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. হাফিজুর রহমান (৫৫) যমুনী (দপ্তরীপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আজিজুর রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানায়, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন হয়ে পুলিশকে তথ্য দিয়ে