নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে মান্দা থানার পুলিশ ৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে মান্দা থানাধীন ৪ নম্বর মান্দা ইউনিয়নের কয়াপাড়া গ্রামে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে মো. ইমরানের মুরগির দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।
এসময় পুলিশ তল্লাশি চালিয়ে মো. বাবু ইসলাম (৩১), পিতা: আজাদ আলী, সাং- আরজি জিনারপুর, থানা- মান্দা, জেলা- নওগাঁকে আটক করে। তার দেহ তল্লাশি করে ৮ পাতায় মোট ৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।